পশ্চিমবঙ্গ সরকারের বীরভূম জেলা অন্তর্গত নলহাটি-১ ব্লক ডেভেলপমেন্ট অফিস (Office of the Block Development Officer, Nalhati-I)-এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন (BCW & TD) বিভাগে চুক্তিভিত্তিক অ্যাডিশনাল ইন্সপেক্টর (Additional Inspector) পদে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিয়ে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন।
Nalhati 1 BDO Office Recruitment 2026 Overview
| TOPIC | OVERVIEW |
| সংস্থার নাম (Organization) | Office of the Block Development Officer, Nalhati-I Dev. Block, Birbhum |
| বিজ্ঞপ্তি নম্বর ও তারিখ | Memo No: 2344/Nal-I (তারিখ: 08/09/2026) |
| পদের নাম (Post Name) | Additional Inspector, BCW & TD |
| মোট শূন্যপদ (Total Vacancy) | ০১ টি (চুক্তিভিত্তিক) |
| আবেদনের মাধ্যম (Apply Mode) | অফলাইন (BDO অফিসের রিসিভিং সেকশনে জমা) |
| আবেদনপত্র জমার শেষ তারিখ | ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বিকেল ৫:০০ টা পর্যন্ত) |
| ইন্টারভিউয়ের তারিখ ও সময় | ২১ সেপ্টেম্বর ২০২৬ (দুপুর ১২:৩০ টা) |
| ইন্টারভিউয়ের স্থান | BDO Office Chamber, Nalhati-I, Birbhum |
পদভিত্তিক যোগ্যতা, বেতন ও বয়সের বিবরণ:
নীচে দেওয়া টেবিলের ডেটা দেখতে অসুবিধা হলে মোবাইল স্ক্রিন এর উপরে ডানদিকে three dot এ ক্লিক করে 'Desktop Site' সিলেক্ট করে দেখুন।
নলহাটি-১ ব্লক অফিসে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদের সমস্ত শর্তাবলী নিচে টেবিল আকারে দেওয়া হলো:
| পদের নাম | আবেদনকারীর বিভাগ (Eligible Category) | স্কেল ও অভিজ্ঞতা | বয়সসীমা | পারিশ্রমিক (Salary) |
| Additional Inspector (BCW & TD) | পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর (BCW & TD) / এক্সটেনশন অফিসার / হেড ক্লার্ক / আপার ডিভিশন ক্লার্ক (UDC)। | ROPA 2009 অনুযায়ী সর্বনিম্ন পে-স্কেল ₹৭,১০০ – ₹৩৭,৬০০/- (গ্রেড পে ₹৩,৬০০/-) বা ROPA 2019 অনুযায়ী লেভেল-৯ থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। (BCW & TD বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)। | ইন্টারভিউয়ের তারিখে সর্বোচ্চ ৬৪ বছর। | ₹১২,০০০/- (প্রতি মাসে এককালীন) |
নির্বাচন পদ্ধতি (Selection Process):
ওয়াক-ইন-ইন্টারভিউ (Walk-in-Interview): প্রাপ্ত আবেদনপত্রগুলো জমা হওয়ার পর যোগ্য প্রার্থীদের আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২:৩০ টায় নলহাটি-১ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেম্বারে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
কীভাবে আবেদন করবেন দেখে নিন (How to Apply Step-by-Step):
- Step-1: অফিশিয়াল নোটিশের সাথে থাকা আবেদনপত্রটি (Application Form) প্রিন্টআউট করে নিন।
- Step-2: ফর্মে নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার জ্ঞান, স্থায়ী ঠিকানা, অবসরকালীন পোস্ট ও PPO নম্বর সঠিকভাবে লিখুন।
- Step-3: ফর্মে নির্ধারিত স্থানে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগান এবং নিজের স্বাক্ষর করুন।
- Step-4: আবেদনপত্রের সাথে নিচের ডকুমেন্টসগুলোর স্ব-প্রত্যায়িত (Self-attested) জেরক্স কপি যুক্ত করুন:
ভোটার কার্ড (EPIC) / আধার কার্ড
PPO (Pension Payment Order)-এর কপি
লাস্ট পে সার্টিফিকেট (Last Pay Certificate)
- Step-5: পূরণ করা আবেদনপত্রটি একটি খামে ভরে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫:০০ টার মধ্যে নলহাটি-১ BDO অফিসের রিসিভিং সেকশনে (Receiving Section) সরাসরি গিয়ে জমা দিন।
- Step-6: ২১ সেপ্টেম্বর ২০২৬ ইন্টারভিউয়ের দিন সমস্ত মূল ডকুমেন্টস (Original Certificates) সঙ্গে নিয়ে নির্দিষ্ট সময়ে পৌঁছে যান।
অফিসিয়াল ফর্ম এর একটি ছবি নিচে দেওয়া হলো:

গুরুত্বপূর্ণ লিংক (Important Links):
অফিসিয়াল e-mail ID: bdo.nal1@gmail.com
জেলা পোর্টাল: এখানে ক্লিক করুন
অফিসিয়াল নোটিশ ও ফর্ম ডাউনলোড (PDF): এখানে ক্লিক করে অফিশিয়াল নোটিশটি দেখুন
⚠️ বিশেষ সতর্কবার্তা (Disclaimer):
‘Birbhum Career’ কেবল তথ্যপ্রচারের উদ্দেশ্যে অফিশিয়াল উৎস থেকে সরকারি চাকরির খবর প্রকাশ করে। আবেদন করার পূর্বে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন।