কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বিখ্যাত সরকারি সংস্থা অ্যাডভান্সড ওয়েপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AWEIL)-এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কলকাতার গান অ্যান্ড শেল ফ্যাক্টরি (GSF), কাশীপুর-এ ৪০টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের সাথে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি মেধা ও ট্রেড টেস্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা বিজ্ঞপ্তির সমস্ত শর্তাবলী ভালোভাবে দেখে নিয়ে শেষ তারিখের আগেই নিজের আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
Kolkata Gun and Shell Factory Recruitment 2026 Overview:
| বিষয় / তথ্য | বিস্তারিত বিবরণ |
|---|---|
| সংস্থার নাম (Organization) | গান অ্যান্ড শেল ফ্যাক্টরি (GSF), কাশীপুর, কলকাতা |
| পরিচালনাকারী ইউনিট | অ্যাকাডেমি অব ওয়েপন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (AWTM), ইছাপুর |
| বিজ্ঞপ্তি নম্বর (Notice No.) | 01/Hiring-GSF/AWTM/2026-27 |
| পদের নাম (Post Name) | ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেক্ট্রোপ্রেটার ইত্যাদি ট্রেডসম্যান |
| মোট শূন্যপদ (Total Vacancy) | ৪০ টি |
| শিক্ষাগত যোগ্যতা (Qualification) | মাধ্যমিক পাস + NCVT/NCTVT অনুমোদিত ITI পাস (NTC/NAC) |
| বয়সসীমা (Age Limit) | ১৮ থেকে ৩৫ বছর (সরকারি নিয়মে ছাড় প্রযোজ্য) |
| বেতন স্কেল (Salary) | ৭ম পে কমিশন Level-1 বেসিক পে + DA + HRA (৩% বার্ষিক ইনক্রিমেন্ট) |
| আবেদনের মাধ্যম (Mode of Apply) | অফলাইন (ডাকযোগে বা কুরিয়ারে) |
| আবেদন ফি (Application Fee) | General/OBC: ₹১০০/- | SC/ST/PwD/ESM: বিনামূল্যে |
| আবেদনের শেষ তারিখ (Last Date) | ০৮ই অক্টোবর, ২০২৬ |
শূন্যপদের বিস্তারিত বিবরণ (Trade-wise Vacancy Details):
কলকাতার গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে ভিন্ন ভিন্ন ৬টি ট্রেডে মোট ৪০ জন শূন্যপদে কর্মী নেওয়া হবে। পদভিত্তিক শূন্যপদের তালিকা নিচে দেওয়া হলো:
| ট্রেডের নাম (Trade Name) | মোট শূন্যপদ |
|---|---|
| ইলেক্ট্রিক্যাল ফিটার (Electrical Fitter) | ০৪ টি |
| মেকানিক্যাল ফিটার (Mechanical Fitter) | ১৪ টি |
| মেশিনিস্ট (Machinist) | ০৬ টি |
| টার্নার (Turner) | ০৭ টি |
| ইলেক্ট্রোপ্লেটার (Electroplater) | ০৬ টি |
| হিট ট্রিটমেন্ট অপারেটর (Heat Treatment Operator) | ০৩ টি |
| সর্বমোট শূন্যপদ (Total) | ৪০ টি |
শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা (Eligibility Criteria):
- ১. শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে ন্যূনতম মাধ্যমিক (Class 10) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ২. কারিগরি যোগ্যতা: National Council of Training in Vocational Trades (NCTVT / NCVT) দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে National Trade Certificate (NTC) অথবা National Apprentice Certificate (NAC) থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা (Age Limit & Relaxation):
- সাধারণ বয়সসীমা: আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- বয়সের ছাড়: সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
- SC / ST প্রার্থীরা: বয়সে ৫ বছরের ছাড় পাবেন।
- OBC (Non-Creamy Layer) প্রার্থীরা: বয়সে ৩ বছরের ছাড় পাবেন।
- PwD (প্রতিবন্ধী) ও প্রাক্তন সেনাকর্মীরা (ESM): সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা (Salary & Benefits):
- পে স্কেল: নিযুক্ত কর্মীরা সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) অনুযায়ী Level-1 পে-স্কেলে মূল বেতন পাবেন।
- ভাতা (Allowances): মূল বেতনের পাশাপাশি কেন্দ্র সরকারি নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA) এবং বাড়ি ভাড়া ভাতা (HRA) প্রদান করা হবে।
- ইনক্রিমেন্ট: কাজের দক্ষতার ওপর ভিত্তি করে প্রতি বছর ৩ শতাংশ (3%) হারে বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের সুযোগ রয়েছে।
- চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ হলেও কাজের পারফরম্যান্স ও সংস্থার প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে মেয়াদের সময়সীমা বাড়ানো হতে পারে।
আবেদন ফি (Application Fee Structure):
- General ও OBC প্রার্থী: ১০০ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে।
- SC / ST / PwD (প্রতিবন্ধী) / ESM (প্রাক্তন সেনাকর্মী): কোনো আবেদন ফি লাগবে না (সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে)।
১. মেধা তালিকা প্রস্তুতকরণ (Weightage on Qualification):
- NCTVT / NCVT পরীক্ষার নম্বর: ৮০% ওয়েটেজ (80% Weightage)।
- ট্রেড টেস্ট / প্র্যাকটিক্যাল পরীক্ষা: ২০% ওয়েটেজ (20% Weightage)।
২. নথি যাচাইকরণ (Document Verification):
ট্রেড টেস্টে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের অরিজিনাল নথিপত্র যাচাইয়ের জন্য ডেকে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (How to Apply Step-by-Step):
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ধাপে ধাপে নিচে পুরো নিয়ম বুঝিয়ে দেওয়া হলো:
- Step-1: সর্বপ্রথম নিচে দেওয়া অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে তার সাথে থাকা নির্দিষ্ট আবেদনপত্রটি (Application Form) এ৪ পেপারে প্রিন্ট আউট করুন।
- Step-2: আবেদনপত্রটি ইংরেজি বড় হরফে (BLOCK LETTERS) সঠিকভাবে পূরণ করুন।
- Step-3: ফর্মের নির্ধারিত স্থানে নিজের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি আঠা দিয়ে বসান এবং সহ-স্বাক্ষর করুন।
- Step-4: নিচের নথিপত্রের স্ব-প্রত্যয়িত (Self-Attested) জেরক্স কপি আবেদনপত্রের সাথে যুক্ত করুন:
- মাধ্যমিক পাস ও বয়সের প্রমাণপত্র (Madhyamik Admit / Certificate)।
- ITI (NTC / NAC) মার্কশিট ও সার্টিফিকেট।
- জাতিগত শংসাপত্র (Caste Certificate – যদি প্রযোজ্য হয়)।
- ফটো পরিচয়পত্র (Aadhaar Card / Voter ID Card)।
- আবেদন ফি জমার রশিদ (প্রapplicable হলে)।
- দুটি অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি (ছবির পেছনে নিজের স্বাক্ষর করা)।
- Step-5: সমস্ত নথি ও আবেদনপত্র একটি খামে ভরে seal করে দিন। খামের ওপরে স্পষ্টভাবে লিখুন:
“APPLICATION FOR THE POST OF ‘[আপনার ট্রেডের নাম]’ ON CONTRACT BASIS”
- Step-6: তৈরি করা খামটি আগামী ৮ই অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে রেজিস্টার্ড ডাক বা স্পিড পোস্টের মাধ্যমে নিচের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে:
আবেদনপত্র পাঠানোর ঠিকানা 👇👇
THE CHIEF GENERAL MANAGER, ACADEMY OF WEAPON TECHNOLOGY & MANAGEMENT, ICHAPURP.O.- Ichapur, Nawabganj,Dist.- 24 Parganas (N), PIN – 743144 (West Bengal)
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):
- অফিশিয়াল নোটিশ প্রকাশের তারিখ: ৮ই সেপ্টেম্বর, ২০২৬
- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৮ই অক্টোবর, ২০২৬ (বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে)
গুরুত্বপূর্ণ লিংক সেকশন (Important Links):
অফিশিয়াল ওয়েবসাইট: এখানে ক্লিক করুন
Official Advertisement: সরাসরি ডাউনলোড
Application Form: সরাসরি ডাউনলোড
অফিশিয়াল নোটিশ ও ফর্ম ডাউনলোড করুন: এখানে ক্লিক করুন