পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজোলে অবস্থিত ময়না শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ (হাই স্কুল)-এর পক্ষ থেকে হোস্টেল রেসিডেন্সিয়াল ও নন-রেসিডেন্সিয়াল পদে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক (Teaching) এবং অ-শিক্ষক (Non-Teaching) কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (বিজ্ঞপ্তি নম্বর: MRSV-03-REQT-(26), তারিখ: ১৬/০৯/২০২৬)। স্কুলে মোট ১৭টি শূন্যপদে ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল বিষয়ের শিক্ষকের পাশাপাশি ক্লার্ক, গ্রুপ-ডি ও গেট ম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।
ময়না শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ শিক্ষক ও অ-শিক্ষক কর্মী নিয়োগ ২০২৬
| বিষয় (Topic) | তথ্য (Details) |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | ময়না শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ (হাই স্কুল) |
| কর্মস্থল (Job Location) | ময়না, পোস্ট- ময়না, পিএস- গাজোল, জেলা- মালদা, পশ্চিমবঙ্গ |
| পদের নাম (Post Names) | বিষয়ভিত্তিক শিক্ষক, ক্লার্ক, গ্রুপ-ডি, গেট ম্যান |
| মোট শূন্যপদ (Total Vacancy) | মোট ১৭টি শূন্যপদ |
| শিক্ষাগত যোগ্যতা (Qualification) | ১০ম পাস / ১২তম পাস / এইচ.এস পাস ও কম্পিউটার ডিপ্লোমা / স্নাতক বা স্নাতকোত্তর (B.Ed / M.Ed সহ) |
| বয়সসীমা (Age Limit) | বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী |
| মাসিক বেতন (Salary) | হোস্টেল রেসিডেন্সিয়াল: ₹৮,৫০০/- থেকে ₹১৪,০০০/- প্রতি মাসে নন-রেসিডেন্সিয়াল: আলোচনা সাপেক্ষে (Negotiable) |
| আবেদনের মাধ্যম | অফলাইন (স্কুল অফিসে সরাসরি জমা) |
| আবেদনের শেষ তারিখ (Last Date) | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ |
পদভিত্তিক শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ
বিজ্ঞপ্তি অনুযায়ী পদের নাম, শূন্যপদ ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হলো:
- ইংরেজি শিক্ষক (English Teacher): ২টি পদ | যোগ্যতা: B.A / M.A সঙ্গে B.Ed / M.Ed।
- বাংলা শিক্ষক (Bengali Teacher): ২টি পদ | যোগ্যতা: B.A / M.A সঙ্গে B.Ed / M.Ed।
- গণিত শিক্ষক (Mathematics Teacher): ২টি পদ | যোগ্যতা: B.Sc / M.Sc সঙ্গে B.Ed / M.Ed।
- বায়ো-সায়েন্স শিক্ষক (Bio-Science Teacher): ২টি পদ | যোগ্যতা: B.Sc / M.Sc সঙ্গে B.Ed / M.Ed।
- পিওর সায়েন্স শিক্ষক (Pure Science Teacher): ২টি পদ | যোগ্যতা: B.Sc / M.Sc সঙ্গে B.Ed / M.Ed।
- ইতিহাস শিক্ষক (History Teacher): ২টি পদ | যোগ্যতা: B.A / M.A সঙ্গে B.Ed / M.Ed।
- ভূগোল শিক্ষক (Geography Teacher): ২টি পদ | যোগ্যতা: B.A / M.A সঙ্গে B.Ed / M.Ed।
- ক্লার্ক (Clerk): ১টি পদ | যোগ্যতা: উচ্চমাধ্যমিক (H.S.) পাস ও কম্পিউটার ডিপ্লোমা।
- গ্রুপ-ডি (Group-D): ১টি পদ | যোগ্যতা: ১২তম (উচ্চমাধ্যমিক) পাস।
- গেট ম্যান (Gate Man): ২টি পদ | যোগ্যতা: ১০ম (মাধ্যমিক) পাস।
বিশেষ দ্রষ্টব্য: হোস্টেল রেসিডেন্সিয়াল (Hostel Residential) কর্মীদের আবেদনে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (How to Apply Step-by-Step)
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিচের Steps অনুযায়ী অফলাইনে আবেদন করতে পারবেন:
- Step-1(বায়োডাটা তৈরি): প্রথমে প্রার্থীর বিস্তারিত তথ্য সম্বলিত একটি আপডেট করা সিভি বা বায়োডাটা (Bio-Data / Resume) তৈরি করুন।
- Step-2 (নথিপত্র একত্রীকরণ): সমস্ত শিক্ষাগত যোগ্যতার Documents (মাধ্যমিক অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, B.Ed / কম্পিউটার সার্টিফিকেট) এবং পরিচয়পত্রের (আধার/ভোটার) জেরক্স কপি সংযুক্ত করুন।
- Step-3 (Self-Attestation): সমস্ত জেরক্স নথিতে নিজের সই (Self-Attested) করুন।
- Step-4 (অফলাইনে জমা দেওয়া): তৈরি করা আবেদনপত্র ও নথিপত্র আগামী ১৭.০৯.২০২০৬ থেকে ৩০.০৯.২০২৬ তারিখের মধ্যে সরাসরি বিদ্যালয়ের অফিসে গিয়ে জমা দিন।
- ঠিকানা: ময়না শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ (হাই স্কুল), পোঃ- ময়না, পিএস- গাজোল, জেলা- মালদা, পশ্চিমবঙ্গ।
বিদ্যালয়ে যোগাযোগের মাধ্যম: কোনো তথ্য জানার প্রয়োজন থাকলে বিদ্যালয়ের অফিশিয়াল ফোন/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন:
- ফোন নম্বর: 7001041830
- হোয়াটসঅ্যাপ: 9614221056
- ইমেল আইডি: moynamrsv@gmail.com
নির্বাচন পদ্ধতি (Selection Process)
- নথি যাচাইকরণ (Document Screening): আবেদনকারীদের জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতা ও বায়োডাটা প্রথমে যাচাই করা হবে।
- সাক্ষাৎকার (Interview): বাছাই করা প্রার্থীদের বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা ইন্টারভিউ বা ডেমোনস্ট্রেশন ক্লাসের জন্য ডাকা হবে।
- চূড়ান্ত নিয়োগ: ইন্টারভিউয়ের পারফরম্যান্স ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ):
- বিদ্যালয়ের অফিশিয়াল ইমেল: moynamrsv@gmail.com
- যোগাযোগের নম্বর: 7001041830 / 9614221056
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তির আসল কপি (Official Notification)
💡 ছবিটির ওপর ক্লিক করলে সম্পূর্ণ নোটিশটি নতুন ট্যাবে বড় সাইজে খুলে যাবে।
📥 নোটিশ পিকচার ডাউনলোড করুন (Download Notice)ডিসক্লেইমার ও সতর্কবার্তা (Disclaimer): ‘Birbhum Career’ কেবল মাত্র একটি চাকরি ও শিক্ষামূলক তথ্য পরিবেশনকারী পোর্টাল। আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের অফিশিয়াল বিজ্ঞপ্তি (Ref No: MRSV-03-REQT-(26)) থেকে সঠিক তথ্য পরিবেশন করার চেষ্টা করেছি। আবেদন করার আগে প্রার্থীরা অবশ্যই সমস্ত তথ্য যাচাই করে নেবেন।
🔔 মালদা জেলা সহ সমগ্র পশ্চিমবঙ্গের প্রাথমিক, হাই স্কুল ও সরকারি-বেসরকারি চাকরির আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট birbhumcareer.in।