প্রযুক্তি ও ম্যানেজমেন্ট (B.Tech, M.Tech, MBA, PGDM, PGP) বিষয়ে পাঠরত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে চালু হয়েছে Bajaj Finserv Scholarship Program 2026-27। প্রথম বর্ষের যোগ্য শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে কোর্স চলাকালীন প্রতি বছর সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেতে পারেন।
স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণ:
| বিষয় | বিস্তারিত তথ্য |
| প্রোগ্রামের নাম | Bajaj Finserv Scholarship Program 2026-27 |
| যোগ্য কোর্স সমূহ | B.E./B.Tech, M.E./M.Tech, MBA, PGDM, PGP |
| শিক্ষাগত যোগ্যতা | ১০ম ও ১২ম শ্রেণীতে অন্তত ৭৫% নম্বর সহ স্বীকৃত সেরা প্রতিষ্ঠানে ১ম বর্ষে ভর্তি |
| পারিবারিক আয় এর সীমা | পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ১৫,০০,০০০ (১৫ লাখ) টাকা |
| প্রতিষ্ঠানের শর্ত | শীর্ষ ২৫টি NIRF র্যাঙ্কপ্রাপ্ত কলেজে পাঠরত হতে হবে (Top 10 অগ্রাধিকারযোগ্য) |
| অর্থ সাহায্যের পরিমাণ | বছরে সর্বোচ্চ ১০,০০,০০০ (১০ লাখ) টাকা পর্যন্ত |
| আবেদনের শেষ তারিখ | ০৫ অক্টোবর ২০২৬ |
কোর্স অনুযায়ী স্কলারশিপের পরিমাণ:
- B.E. / B.Tech পড়ুয়াদের জন্য: বছরে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত।
- M.E. / M.Tech পড়ুয়াদের জন্য: বছরে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পর্যন্ত।
- MBA / PGDM / PGP পড়ুয়াদের জন্য: বছরে সর্বোচ্চ ১০,০০,০০০ টাকা পর্যন্ত। (সম্পূর্ণ টিউশন ফি মকুব থাকলে হোস্টেল ও অন্যান্য খরচের জন্য বছরে ২,৫০,০০০ টাকা প্রদান করা হবে)।
প্রয়োজনীয় নথিপত্র (Documents Required):
- ১০ম ও ১২ম পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট।
- বর্তমান কোর্সে ভর্তির প্রমাণপত্র ও বোনাফাইড সার্টিফিকেট (Bona fide Certificate)।
- কলেজের ফি স্ট্রাকচার ও ফি জমা দেওয়ার রসিদ।
- পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র (Income Proof)।
- প্রযোজ্য ক্ষেত্রে প্রতিবন্ধী (PwD), একক অভিভাবক (Single Parent) বা অনাথ সংক্রান্ত প্রমাণপত্র।
আবেদন প্রক্রিয়া (How to Apply):
Step-1: নিবন্ধিত স্কলারশিপ পোর্টালে (যেমন- Buddy4Study) প্রবেশ করুন।
Step-2: আপনার সক্রিয় ইমেইল বা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলুন অথবা লগইন করুন।
Step-3: “Bajaj Finserv Scholarship Program 2026” অপশনে গিয়ে Apply Now বাটনে ক্লিক করুন।
Step-4: আবেদন ফর্মে নিজের সমস্ত ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাগত তথ্য নিখুঁতভাবে পূরণ করুন।
Step-5: প্রয়োজনীয় সকল স্ক্যান করা নথিপত্র সঠিকভাবে আপলোড করুন।
Step-6: ফর্মটি শেষবার মিলিয়ে নিয়ে Submit বাটনে চাপ দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
নির্বাচন পদ্ধতি (Selection Process):
শিক্ষার্থীদের ১০ম ও ১২ম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম ৭৫% নম্বর), পরিবারের বার্ষিক আয় (সর্বোচ্চ ১৫ লাখ টাকা), পাঠরত প্রতিষ্ঠানের NIRF র্যাঙ্কিং এবং বিশেষ সামাজিক অগ্রাধিকার (প্রতিবন্ধী, অনাথ বা একক অভিভাবকের সন্তান) বিচার করে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হবে।
অনলাইন আবেদন লিংক (Apply Online): এখানে Click করুন