মুখ্যমন্ত্রী স্কলারশিপ ২০২৬: পাবেন ১০,০০০ টাকা, আবেদন শুরু! জানুন যোগ্যতা ও অনলাইন আবেদন পদ্ধতি | WB CM Scholarship 2026

পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে Chief Minister Relief Fund (CMRF) থেকে মুখ্যমন্ত্রী স্কলারশিপ ২০২৬ (পূর্বে নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ) এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য এবং মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে এককালীন ১০,০০০ টাকা পর্যন্ত অনুদান পাবেন।

​মুখ্যমন্ত্রী স্কলারশিপ ২০২৬ এর সংক্ষিপ্ত বিবরণ নীচের টেবিলে দেওয়া হলো:

বিষয়তথ্য
স্কলারশিপের নাম (Post Name)মুখ্যমন্ত্রী স্কলারশিপ ২০২৬ (WB CM Scholarship / নবান্ন স্কলারশিপ)
মোট শূন্যপদ (Total Vacancy)সমস্ত যোগ্য ও মেধাবী আবেদনকারী পড়ুয়া
শিক্ষাগত যোগ্যতা (Qualification)ন্যূনতম ৫০% নম্বর সহ মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/স্নাতক পাস
পারিবারিক আয়সীমা (Eligibility)পরিবারের বার্ষিক মোট আয় সর্বোচ্চ ১,২০,০০০ (১ লাখ ২০ হাজার) টাকা
আর্থিক অনুদান (Salary / Amount)এককালীন ১০,০০০ টাকা
আবেদনের শেষ তারিখ (Last Date)ভর্তি/রেজাল্টের সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে (সারা বছর আবেদন খোলা থাকে)

প্রয়োজনীয় নথিপত্র (Documents Required):

  • ​পূর্ববর্তী সমস্ত পাস করা পরীক্ষার মার্কশিট।​
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট)।​
  • বর্তমান কোর্সে ভর্তির রসিদ বা Fees Book।​
  • প্রফেশনাল কোর্সে (যেমন— ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, B.E., B.Tech., MBBS, আইন/Law, নার্সিং বা ফার্মেসি) ভর্তি হওয়ার জন্য দেওয়া প্রবেশিকা পরীক্ষার (Entrance Exam) র‍্যাঙ্ক কার্ড (Rank Card)।
  • স্থানীয় MLA বা MP-র দেওয়া রেকমেন্ডেশন লেটার।​
  • পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)। (Issued by Minister-in-Charge / Minister of State / DM / SDO / BDO / Joint BDO/Executive Officer in case of Municipality Area/Officer in the rank of Deputy Commissioner and above in case of Municipal Corporation area)​
  • শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান (HOD) কর্তৃক সিলমোহর সহ সই করা সেলফ ডিক্লারেশন ফর্ম।
  • ​ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি।
  • আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি আবেদনপত্র (চিঠি), যাতে আবেদনকারীর সই (স্বাক্ষর) থাকতে হবে। এই আবেদনপত্রের মধ্যেই আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি (যদি থাকে) স্পষ্টভাবে লেখা থাকতে হবে।”

“PM Kisan রেজিস্ট্রেশন কীভাবে করবেন জানুন”

​কিভাবে আবেদন করবেন (How to Apply)​:

  • Step-1: প্রথমে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অফিসিয়াল ওয়েবসাইট cmrf.wb.gov.in-এ প্রবেশ করুন।​
  • Step-2: হোম পেজে থাকা “Financial Assistance for Education” অপশনে ক্লিক করুন।
  • ​Step-3: আপনার মোবাইল নম্বর ও ওটিপি (OTP) দিয়ে ভেরিফিকেশন করে পাসওয়ার্ড সেট করুন।​
  • Step-4: এরপর লগইন করে আবেদনপত্রে আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা পূরণ করুন।​
  • Step-5: আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড সঠিকভাবে টাইপ করুন।
  • ​Step-6: সমস্ত প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ফরম্যাটে স্ক্যান করে আপলোড করুন।​
  • Step-7: তথ্যগুলো ভালো করে মিলিয়ে নিয়ে Submit বাটনে ক্লিক করুন।

​নির্বাচন পদ্ধতি (Selection Process)​:

  • আবেদনকারী শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষার নম্বর (কমপক্ষে ৫০% প্রাপ্তি)
  • পরিবারের বার্ষিক অর্থনৈতিক অবস্থা (সর্বোচ্চ ১.২ লাখ টাকা আয়)
  • অন্য কোনো সরকারি স্কলারশিপ না পাওয়ার শর্ত যাচাই করে নবান্ন/মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সরাসরি যোগ্য শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের ১০,০০০ টাকা পাঠিয়ে দেওয়া হয়।

Important Links​:

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website): cmrf.wb.gov.in

​অনলাইন আবেদন (Apply Online): রেজিস্ট্রেশন অথবা Sign Up করুন

Leave a Comment