Flipkart Delivery Boy Job Bolpur 2026: বোলপুরে ফ্লিপকার্ট ডেলিভারি বয় নিয়োগ, প্রতি মাসে ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা আয়ের সুযোগ!

পূজোর মরশুম আসার আগেই বীরভূমের বোলপুর অঞ্চলের চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত উপার্জনের সুযোগ এসেছে। ভারতের শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)-এর অফিশিয়াল ডেলিভারি পার্টনার E-KART-এর পক্ষ থেকে বোলপুরে প্রচুর সংখ্যক Delivery Boy পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনার যদি নিজস্ব বাইক ও একটি স্মার্টফোন থাকে, তবে কোনো জটিল পরীক্ষা ছাড়াই আপনি এই কাজে যোগ দিয়ে প্রতি মাসে বেশ ভালো অংকের টাকা আয় করতে পারবেন।

​সংক্ষিপ্ত বিবরণী (Job Overview):

বিষয় তথ্য
কোম্পানির নাম E-KART (Flipkart Delivery Partner)
পদের নাম Delivery Boy (ডেলিভারি এক্সিকিউটিভ)
মোট শূন্যপদ প্রচুর (নির্দিষ্ট কোনো সীমা নেই)
শিক্ষাগত যোগ্যতা সাধারণ বেসিক পড়া-লেখা জানালেই হবে
বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর
মাসিক সম্ভাব্য আয় ₹১৫,০০০ – ₹২৫,০০০ টাকা পর্যন্ত
কাজের স্থান বোলপুর ও পার্শ্ববর্তী এলাকা (বীরভূম)
আবেদনের শেষ তারিখ জরুরি ভিত্তি নিয়োগ (যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন)

পদের নাম, যোগ্যতা ও বেতনের বিস্তারিত তালিকা​:

পজিশন সংক্রান্ত বিশদ তথ্য জানার জন্য নিচের টেবিলটি দেখুন:

মাপকাঠি প্রয়োজনীয় বিবরণ
পদের প্রকার Full Time ও Flexible Working Opportunity
আয়ের বিবরণ প্রতি ডেলিভারিতে ₹১২ – ₹১৪ টাকা + অতিরিক্ত Incentive
দৈনিক কাজ প্রতিদিন ৪০ থেকে ৬০টি পার্সেল ডেলিভারি করতে হবে
অভিজ্ঞতা (Experience) পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই (Fresher ও Experienced উভয়ই প্রযোজ্য)
প্রয়োজনীয় ডকুমেন্ট ও জিনিসপত্র ১. নিজের বাইক ও বৈধ ড্রাইভিং লাইসেন্স (DL)
২. অ্যান্ড্রয়েড স্মার্টফোন
৩. আধার কার্ড ও ব্যাংকের ডিটেইলস

কাজে যোগ দিলে কী কী সুবিধা পাবেন (Benefits):

  • ​ই-কার্ট ডেলিভারি বয় হিসেবে যোগ দিলে আপনি নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন:​
  • প্রতি ডেলিভারিতে আলাদা ইনকাম: নির্দিষ্ট বেতনের পাশাপাশি প্রতিটি সফল পার্সেল ডেলিভারি করার জন্য ১২ টাকা থেকে ১৪ টাকা পর্যন্ত পেআউট পাওয়া যাবে।​
  • দৈনিক পার্সেল সংখ্যা: প্রতিদিন ৪০ থেকে ৬০টি করে পার্সেল ডেলিভারি করার সুবিধা থাকবে।​
  • পূজোর বিশেষ সুযোগ: সামনেই পূজোর সিজন বা Big Billion Days (BBD)। এই সময়ে কেনাকাটা বাড়ায় পার্সেলের চাপ অনেক বেশি থাকে, ফলে অতিরিক্ত ডেলিভারি করে আরও বেশি টাকা উপার্জনের সুযোগ মিলবে।
  • ​রেফারাল বোনাস (Referral Bonus): আপনার কোনো বন্ধু বা পরিচিত কাউকে এই কাজে যুক্ত করালে প্রতি রেফারে ৩,০০০ টাকা (Up to ₹3000) পর্যন্ত রেফারাল বোনাস জিততে পারবেন।
  • ​ফ্লেক্সিবল ওয়ার্কিং: ফুল টাইম কাজের পাশাপাশি নিজের সুবিধা অনুযায়ী কাজের সময় বেছে নেওয়ার সুযোগ রয়েছে।​
  • স্থায়ী আয়ের সুযোগ: এটি কোনো সাময়িক কাজ নয়, সারা বছর জুড়েই স্থায়ীভাবে কাজ করার সুযোগ রয়েছে।

নির্বাচন পদ্ধতি (Selection Process):

​এই কাজের জন্য কোনো কঠিন পরীক্ষা বা ভাইভা দিতে হয় না।​

  • কাগজপত্র যাচাই: আপনার জমা দেওয়া আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বাইকের কাগজপত্র পরীক্ষা করা হবে।​
  • বেসিক তথ্য যাচাই: স্মার্টফোন ঠিকভাবে ব্যবহার করতে পারেন কি না এবং স্থানীয় এলাকার রাস্তাঘাট সম্পর্কে সাধারণ জ্ঞান রয়েছে কি না তা দেখে নেওয়া হবে।
  • ​প্রশিক্ষণ ও নিয়োগ: প্রয়োজনীয় নিয়মকানুনের একটি সংক্ষিপ্ত ইনস্ট্রাকশন দেওয়ার পরেই সরাসরি কাজে নিয়োগ করে দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন দেখে নিন(How to Apply):

​আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ ও সরাসরি। অনলাইনে কোনো বড় ফর্ম পূরণ করতে হবে না:​

Step-1: আপনার প্রয়োজনীয় নথিপত্র (আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ব্যাংকের পাসবই ও বাইকের পেপারস) গুছিয়ে নিন।​

Step-2: নিচে দেওয়া অফিশিয়াল মোবাইল নম্বরে সরাসরি ফোন করুন অথবা মেসেজ পাঠিয়ে কথা বলুন।​

Step-3: ফোন করে বোলপুরের অফিসে যাওয়ার সময় জেনে নিন এবং সরাসরি অফিসে গিয়ে উপস্থিত হয়ে আপনার নাম নথিভুক্ত করুন।

​যোগাযোগ ও অফিসের ঠিকানা (Contact Details & Office Location)​:

যে কোনো জিজ্ঞাসা বা সরাসরি কাজের কথা বলতে নিচের ফোন নম্বর ও ঠিকানায় যোগাযোগ করুন:​

মোবাইল নম্বর (Candidate Call/WhatsApp): 7363830906

​অফিসের ঠিকানা: BolpurHub_BHP, মকড়মপুর রাধা গোবিন্দ মন্দিরের কাছে (Near Makrampur Radha gobindo Mondir), বোলপুর, বীরভূম।

বোলপুর ও সংলগ্ন এলাকার চাকরিপ্রার্থীদের জন্য এটি দুর্দান্ত সুযোগ। সুযোগ হাতছাড়া না করে আজই যোগাযোগের নম্বরে কথা বলে অফিসে দেখা করুন।

⚠️ ডিসক্লেইমার (Disclaimer):

Birbhum Career কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমাদের কাজ হলো চাকরিপ্রার্থীদের কাছে খবর পৌঁছে দেওয়া। কোনো পদে আবেদন করার বা অফিসে যাওয়ার আগে তথ্যটি নিজে যাচাই করে নেবেন। চাকরির জন্য কেউ টাকা চাইলে তা দেবেন না। কোনো প্রকার আর্থিক লেনদেনের জন্য আমাদের ওয়েবসাইট দায়ী থাকবে না।

Leave a Comment