পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন— WBPSC Miscellaneous, Clerkship, Food SI, WBCS এবং অন্যান্য রাজ্য সরকারি চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় ভালো নম্বর তুলে কাট-অফ ক্লিয়ার করার মূল চাবিকাঠি হলো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর প্রতিনিয়ত নজর রাখা ও নিয়মিত প্র্যাকটিস করা।
পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে ‘Birbhum Career’ নিয়ে এসেছে পরীক্ষার সিলেবাস ও বিগত বছরের প্রশ্নরীতির ওপর ভিত্তি করে তৈরি বিশেষ Current Affairs Mock Test Practice Set সম্পূর্ন Free। এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ন ৫০টি প্রশ্নগুলির পাশাপাশি দেওয়া হয়েছে সঠিক উত্তর, প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা (Detailed Explanation) এবং অতিরিক্ত তথ্য (Key Revision Notes), যা আপনাদের আসন্ন পরীক্ষার প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে রাখবে।
প্রতিটি প্রশ্নের উত্তর, বিস্তারিত ব্যাখ্যা ও গুরুত্বপূর্ণ রিভিশন নোটস
WBPSC Current Affairs Mock Test Practice Set: সেরা ৫০টি প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন ১: প্রথম ‘খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস’ (Khelo India Tribal Games)-এ ওভারঅল চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছে কোন রাজ্য?
✔ সঠিক উত্তর: (D) কর্ণাটক
বিস্তারিত ব্যাখ্যা: কর্ণাটক মোট ৩৮টি পদক জিতে প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল ছত্তিশগড় রাজ্যে (আয়োজক ছত্তিশগড় ৯তম স্থানে ছিল)। এই গেমসের মাসকট ছিল ‘মোর ভিলার’ (Mor Veeler), যা সাহস ও আত্মমর্যাদার প্রতীক।
প্রশ্ন ২: চন্দ্রিকা প্রসাদ সন্তোখী (Chandrika Prasad Santokhi) সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?
✔ সঠিক উত্তর: (A) সুরিনাম
বিস্তারিত ব্যাখ্যা: তিনি ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম (Suriname)-এর রাষ্ট্রপতি ছিলেন। ভারতের সাথে সুসম্পর্কের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
প্রশ্ন ৩: ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার (Quantum Computer) কোন শহরে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে?
✔ সঠিক উত্তর: (C) অমরাবতী
বিস্তারিত ব্যাখ্যা: অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী-তে ভারতের প্রথম সুপার-ফাস্ট কোয়ান্টাম কম্পিউটার কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
প্রশ্ন ৪: ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-র দীর্ঘ ৫৩ বছর পর নাসা (NASA)-র প্রথম মহাকাশচারী সহ চন্দ্র অভিযান (Crew Moon Mission)-এর নাম কী?
✔ সঠিক উত্তর: (B) আর্টেমিস ২
বিস্তারিত ব্যাখ্যা:আর্টেমিস ২ (Artemis II) অভিযানে ওরিয়ন (Orion) স্পেসক্রাফট ব্যবহার করা হয়েছে। ৪ জন মহাকাশচারী চাঁদের কক্ষপথে ঘুরে আসেন (লুনার ফ্লাইবাই)।
প্রশ্ন ৫: ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর নতুন ডিরেক্টর জেনারেল (DG) হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
✔ সঠিক উত্তর: (A) বীর বিক্রম যাদব
বিস্তারিত ব্যাখ্যা: ১৯৯৬ ব্যাচের ওড়িশা ক্যাডারের সিনিয়র আইএএস অফিসার বীর বিক্রম যাদব ডিজিসিএ-র নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন।
প্রশ্ন ৬: ২০২৬ সালে কোন রাজ্যের পুলিশ বাহিনীকে কাজের উৎকর্ষতার জন্য সম্মানজনক ‘প্রেসিডেন্টস কালার’ (President’s Police Color) পুরস্কার দেওয়া হয়েছে?
✔ সঠিক উত্তর: (B) ওড়িশা পুলিশ
বিস্তারিত ব্যাখ্যা: স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ওড়িশা পুলিশ-কে ভারতের পুলিশ সার্ভিসের সর্বোচ্চ মর্যাদা ‘প্যাট্রন প্রেসিডেন্টস কালার’ প্রদান করা হয়েছে।
প্রশ্ন ৭: ‘টাইডস অব টাইম’ (Tides of Time) শীর্ষক নতুন বইটির লেখক কে, যা ভারতের উপরাষ্ট্রপতি দ্বারা উন্মোচিত হয়েছে?
✔ সঠিক উত্তর: (B) সুধা মূর্তি
বিস্তারিত ব্যাখ্যা: শিক্ষাবিদ ও পদ্মভূষণ প্রাপক লেখিকা সুধা মূর্তি লিখিত এই বইটি ভারতের উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন উন্মোচন করেন।
প্রশ্ন ৮: উচারলাল ন্যায়ম ওসোর (Ucharalal Nyam Osor) সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন?
✔ সঠিক উত্তর: (B) মঙ্গলিয়া
বিস্তারিত ব্যাখ্যা: পূর্ব এশিয়ার রাষ্ট্র মঙ্গলিয়া-র প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন উচারলাল ন্যায়ম ওসোর। মঙ্গলিয়ার রাজধানী হলো উলাটর (Ulaanbaatar)।
প্রশ্ন ৯: ভারতের ‘গগনযান’ (Gaganyaan) মিশনের আওতায় মহাকাশচারীদের প্রশিক্ষণের জন্য ‘মিশন মিত্র’ (Mission Mitra) কোথায় শুরু করা হয়েছে?
✔ সঠিক উত্তর: (A) লাদাখ
বিস্তারিত ব্যাখ্যা: মহাকাশচারীদের শূন্য ডিগ্রি ও চরম প্রতিকূল আবহাওয়ায় অভিযোজিত করতে লাদাখ-এ ‘মিশন মিত্র’ ট্রেইনিং বেস তৈরি করা হয়েছে।
প্রশ্ন ১০: মিন অং (Min Aung) সম্প্রতি ভারতের প্রতিবেশী কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে বসেন?
✔ সঠিক উত্তর: (A) মিয়ানমার
বিস্তারিত ব্যাখ্যা: ভারতের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার-এর নতুন রাষ্ট্রপতি হয়েছেন মিন অং। মিয়ানমারের রাজধানী হলো নেপিডো (Naypyidaw)।
প্রশ্ন ১১: ভারতের প্রথম ডিজিটাল জাতীয় জনগণনা (Census 2027)-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে?
✔ সঠিক উত্তর: (B) সুদর্শন পট্টনায়েক
বিস্তারিত ব্যাখ্যা: বিখ্যাত পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ওড়িশার বালুকা শিল্পী সুদর্শন পট্টনায়েক-কে জাতীয় সিভিল সেন্সাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রশ্ন ১২: বিশ্বের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ও বৃহত্তম জনগণনা (World’s First Digital Census) পরিচালিত হচ্ছে কোন দেশে?
✔ সঠিক উত্তর: (B) ভারত
বিস্তারিত ব্যাখ্যা: এটি ভারতের ১৬তম জনগণনা। এই প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে ডেটা সংগ্রহ করা হচ্ছে। এর মাসকট হলো ‘প্রগতি ও বিকাশ’।
প্রশ্ন ১৩: ওয়ার্ল্ড আর্চারি (World Archery) দ্বারা কাকে ‘প্যারা আর্চার অব দ্য ইয়ার ২০২৫’ সম্মানে ভূষিত করা হয়েছে?
✔ সঠিক উত্তর: (A) শীতল দেবী
বিস্তারিত ব্যাখ্যা: জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাতহীন তীরন্দাজ শীতল দেবী আন্তর্জাতিক আর্চারি সংস্থা কর্তৃক বিশ্বের সেরা প্যারা আর্চার নির্বাচিত হন।
প্রশ্ন ১৪: গণিতের নোবেল বলে পরিচিত বিশ্বখ্যাত ‘অ্যাবেল প্রাইজ ২০২৬’ (Abel Prize 2026) কে জিতেছেন?
✔ সঠিক উত্তর: (A) জার্ড ফার্টিংস (Gerd Faltings)
বিস্তারিত ব্যাখ্যা: বিখ্যাত জার্মান গণিতবিদ জার্ড ফার্টিংস-কে অ্যালজেব্রাইক জিওমেট্রিতে অসামান্য গবেষণার জন্য ২০২৬ সালের অ্যাবেল পুরষ্কার প্রদান করা হয়।
প্রশ্ন ১৫: সম্মানজনক ৫ম ‘লতা দিনানাথ মঙ্গেশকর पुरस्कार ২০২৬’ কাকে প্রদান করা হয়েছে?
✔ সঠিক উত্তর: (B) কৈলাশ সত্যার্থী
বিস্তারিত ব্যাখ্যা: ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী-কে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। পূর্বে এই সম্মান পেয়েছিলেন পিএম মোদী, আশা ভোঁসলে ও অমিতাভ বচ্চন।
প্রশ্ন ১৬: প্রতি বছর কোন তারিখে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ (World Health Day) পালন করা হয়?
✔ সঠিক উত্তর: (B) ৭ এপ্রিল
বিস্তারিত ব্যাখ্যা: ১৯৪৮ সালের ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) গঠিত হয়েছিল। ২০২৬ সালের থিম ছিল: “United for Health, Stand with Science”।
প্রশ্ন ১৭: আন্তর্জাতিক আর্চারিতে গোল্ড মেডেল জেতা বিশ্বের প্রথম চতুষ্পদ প্রতিবন্ধী (Quadruple Amputee) মহিলা তীরন্দাজ কে?
✔ সঠিক উত্তর: (A) পায়েল নাগ
বিস্তারিত ব্যাখ্যা: ওড়িশার ১৮ বছর বয়সী পায়েল নাগ আন্তর্জাতিক আর্চারি ওয়ার্ল্ড কাপে ইতিহাস গড়ে স্বর্ণপদক অর্জন করেন।
প্রশ্ন ১৮: সম্প্রতি ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?
✔ সঠিক উত্তর: (A) তো লাম
বিস্তারিত ব্যাখ্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হয়েছেন তো লাম। ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয় (Hanoi)।
প্রশ্ন ১৯: লো আর্থ অরবিট (LEO) অতিক্রম করে চাঁদের কক্ষপথে পৌঁছানো বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে?
✔ সঠিক উত্তর: (A) ক্রিস্টিনা কচ
বিস্তারিত ব্যাখ্যা: নাসার আর্টেমিস ২ চন্দ্র অভিযানের মাধ্যমে মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কচ এই বিশেষ বিশ্ব রেকর্ড স্পর্শ করেন।
প্রশ্ন ২০: সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (SAFF U-20 Championship) খেতাব কে জিতেছে?
✔ সঠিক উত্তর: (B) বাংলাদেশ
বিস্তারিত ব্যাখ্যা: মালদ্বীপে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়।
প্রশ্ন ২১: ভারতে প্রতি বছর কোন তারিখে ‘জাতীয় সামুদ্রিক দিবস’ (National Maritime Day) পালিত হয়?
✔ সঠিক উত্তর: (A) ৫ এপ্রিল
বিস্তারিত ব্যাখ্যা: ১৯১৯ সালের ৫ই এপ্রিল ভারতের প্রথম বাণিজ্যিক জাহাজ ‘এসএস লয়ালটি’ আন্তর্জাতিক সফর করেছিল। ২০২৬-এর থিম: “Maritime India: Empowering Progress”।
প্রশ্ন ২২: ভারতের প্রথম প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর (Prototype Fast Breeder Reactor) কোথায় অবস্থিত?
✔ সঠিক উত্তর: (A) কালপাক্কাম (তামিলনাড়ু)
বিস্তারিত ব্যাখ্যা:তামিলনাড়ুর কালপাক্কাম পারমাণবিক কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নতুন পারমাণবিক জ্বালানি (প্লুটোনিয়াম) তৈরি করতে সক্ষম।
প্রশ্ন ২৩: যৌথ সামরিক অনুশীলন ‘সাইক্লোন ২০২৬’ (Exercise Cyclone 2026) ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?
✔ সঠিক উত্তর: (A) মিশর
বিস্তারিত ব্যাখ্যা: ভারত ও মিশর বিশেষ সামরিক বাহিনীর যৌথ দক্ষতা বৃদ্ধিতে প্রতি বছর এই অনুশীলন আয়োজন করে।
প্রশ্ন ২৪: নীতি আয়োগ (NITI Aayog) প্রকাশিত কৃষি বিপণন সংস্কার সূচকে (Agriculture Marketing Reform Index) ১ম স্থান পেয়েছে কোন রাজ্য?
✔ সঠিক উত্তর: (A) মহারাষ্ট্র
বিস্তারিত ব্যাখ্যা: নীতি আয়োগের রিপোর্টে কৃশিকাজ ও বিপণন ব্যবস্থার আধুনিকীকরণে ভারতের মধ্যে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করেছে।
প্রশ্ন ২৫: কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ২০০৮ সালে কোন সর্বোচ্চ সামরিক/বেসামরিক সম্মানে ভূষিত হন?
✔ সঠিক উত্তর: (A) পদ্মবিভূষণ
বিস্তারিত ব্যাখ্যা: ভারতীয় সংগীতে বিশেষ অবদানের জন্য তাঁকে ২০০৮ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ এবং ১৯৯৭ সালে পদ্মশ্রী দেওয়া হয়।
প্রশ্ন ২৬: যৌথ সেনামহড়া ‘ডাস্টলিক ২০২৬’ (Exercise Dustlik 2026) ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে?
✔ সঠিক উত্তর: (A) উজবেকিস্তান
বিস্তারিত ব্যাখ্যা: ভারত ও উজবেকিস্তান স্থলবাহিনীর ৭ম যৌথ সামরিক মহড়াটি উজবেকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন ২৭: আফ্রিকার জিবুতি (Djibouti) দেশটির প্রেসিডেন্ট হিসেবে টানা ষষ্ঠবারের মতো কে পুনঃনির্বাচিত হলেন?
✔ সঠিক উত্তর: (A) ইসমাইল ওমর গুলেহ
বিস্তারিত ব্যাখ্যা: জিবুতির বর্ষীয়ান নেতা ইসমাইল ওমর গুলেহ পুনরায় প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন। জিবুতির রাজধানী জিবুতি সিটি।
প্রশ্ন ২৮: পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য WWF দ্বারা ‘অমৃতা দেবী জাতীয় পুরস্কার’ কাকে প্রদান করা হয়?
✔ সঠিক উত্তর: (A) অনিতা চৌধুরী
বিস্তারিত ব্যাখ্যা: রাজস্থানের শেরগড় অভয়ারণ্যের বীর ফরেস্ট গার্ড অনিতা চৌধুরী অবৈধ শিকারী ও খনি মাফিয়াদের রুখে দেওয়ার সাহসিকতার জন্য ভূষিত হন।
প্রশ্ন ২৯: নীতিশ কুমারের পদত্যাগের পর বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন?
✔ সঠিক উত্তর: (A) সম্রাট চৌধুরী
বিস্তারিত ব্যাখ্যা:সম্রাট চৌধুরী প্রথম বিজেপি নেতা হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন।
প্রশ্ন ৩০: গ্লোবাল সাইবার ক্রাইম ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বজুড়ে সাইবার অপরাধের শীর্ষে থাকা দেশের তালিকায় ভারতের স্থান কত?
✔ সঠিক উত্তর: (A) ১০ম স্থান
বিস্তারিত ব্যাখ্যা: বিশ্বের সবচেয়ে বেশি সাইবার অপরাধ সংঘটিত হওয়া দেশের তালিকায় ভারত রয়েছে ১০ম স্থানে এবং বিশ্বে প্রথম স্থান পেয়েছে রাশিয়া।
প্রশ্ন ৩১: ভিক্টর ওরবানকে পরাজিত করে হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পদে কে নির্বাচিত হলেন?
✔ সঠিক উত্তর: (A) পিটার ম্যাগিয়ার
বিস্তারিত ব্যাখ্যা: হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে পিটার ম্যাগিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট।
প্রশ্ন ৩২: পশ্চিম এশিয়ার দেশ ইরাকের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?
✔ সঠিক উত্তর: (A) নিজার আমেদি
বিস্তারিত ব্যাখ্যা:ইরাক-এর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ রাজনীতিবিদ নিজার আমেদি। ইরাকের রাজধানী বাগদাদ।
প্রশ্ন ৩৩: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) কবে স্বাক্ষরিত হয়?
✔ সঠিক উত্তর: (A) ২৭ এপ্রিল ২০২৬
বিস্তারিত ব্যাখ্যা: দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বহুগুণ বৃদ্ধি করতে ভারত ও নিউজিল্যান্ড এই চুক্তিতে স্বাক্ষর করে।
প্রশ্ন ৩৪: সাইপ্রাসে অনুষ্ঠিত ফিডে মহিলা ক্যান্ডিডেটস দাবা টুর্নামেন্ট ২০২৬ (FIDE Women Candidates Chess) কে জয় করেছেন?
✔ সঠিক উত্তর: (A) আর বৈশালী
বিস্তারিত ব্যাখ্যা: ভারতের তারকা গ্র্যান্ডমাস্টার আর বৈশালী মহিলা ক্যান্ডিডেটস দাবা টুর্নামেন্টে ঐতিহাসিক জয় হাসিল করেন।
প্রশ্ন ৩৫: এশিয়ার দীর্ঘতম এলিভেটেড ওয়াইল্ডলাইফ করিডোর (Wildlife Corridor) কোন জাতীয় উদ্যানের ওপর দিয়ে বিস্তৃত?
✔ সঠিক উত্তর: (A) রাজাজী জাতীয় উদ্যান (উত্তরাখণ্ড)
বিস্তারিত ব্যাখ্যা: দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ের অন্তর্গত এই এশিয়ার দীর্ঘতম ওয়াইল্ডলাইফ ফ্লাইওভারটি উত্তরাখণ্ডের রাজাজী জাতীয় উদ্যানের বনাঞ্চলের ওপর দিয়ে নির্মিত।
প্রশ্ন ৩৬: ভারতীয় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা ৩য় বারের মতো কে নির্বাচিত হয়েছেন?
✔ সঠিক উত্তর: (A) হরিবংশ নারায়ণ সিং
বিস্তারিত ব্যাখ্যা: সিনিয়র নেতা হরিবংশ নারায়ণ সিং রেকর্ড গড়ে টানা তৃতীয়বার রাজ্যসভার উপ-সভাপতি নির্বাচিত হন।
প্রশ্ন ৩৭: প্রতি বছর আন্তর্জাতিক স্তরে কোন তারিখে ‘বিশ্ব ঐতিহ্য দিবস’ (World Heritage Day) উদযাপিত হয়?
✔ সঠিক উত্তর: (A) ১৮ এপ্রিল
বিস্তারিত ব্যাখ্যা: ঐতিহাসিক নিদর্শন ও সংস্কৃতি সুরক্ষার জন্য ১৮ই এপ্রিল এই দিন পালিত হয়। দিনটি ‘International Day for Monuments and Sites’ নামেও পরিচিত।
প্রশ্ন ৩৮: নীতি আয়োগের (NITI Aayog) নতুন ভাইস চেয়ারম্যান (Vice Chairman) পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
✔ সঠিক উত্তর: (A) অশোক লাহিড়ী
বিস্তারিত ব্যাখ্যা: প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ী নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। নীতি আয়োগের চেয়ারম্যান হলেন পদাধিকারবলে দেশের প্রধানমন্ত্রী।
প্রশ্ন ৩৯: ভুবনেশ্বরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৬’ খেতাব জয় করলেন কে?
✔ সঠিক উত্তর: (A) সাধবী সতীশ সেল
বিস্তারিত ব্যাখ্যা: গোয়ার কন্যা সাধবী সতীশ সেল ২০২৬ সালের ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড বিউটি পেজেন্টের বিজয়ী মুকুট অর্জন করেন।
প্রশ্ন ৪০: কৃষি বিজ্ঞান গবেষণায় অনন্য অবদানের জন্য সম্মানজনক ‘প্রফেসর এম. এস. স্বামীনাথন পুরস্কার ২০২৬’ কে পেলেন?
✔ সঠিক উত্তর: (B) ড. শ্রীনিবাস রাও
বিস্তারিত ব্যাখ্যা: হায়দ্রাবাদে আয়োজিত জাতীয় কৃষি বিজ্ঞান সমাবর্তনে বিশিষ্ট বিজ্ঞানী ড. শ্রীনিবাস রাও-কে এই পুরস্কার প্রদান করা হয়।
প্রশ্ন ৪১: ভারতে প্রতি বছর কোন তারিখে ‘জাতীয় সিভিল সার্ভিস দিবস’ (National Civil Services Day) পালিত হয়?
✔ সঠিক উত্তর: (A) ২১ এপ্রিল
বিস্তারিত ব্যাখ্যা: ১৯৪৭ সালের ২১শে এপ্রিল স্বাধীন ভারতের ১ম স্বরাষ্ট্র মন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেল সিভিল সার্ভিস অফিসারদের উদ্দেশ্যে প্রথম ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
প্রশ্ন ৪২: ২০২৬ সালের গোল্ডম্যান পরিবেশ পুরস্কার বা ‘গ্রীন নোবেল’ (Goldman Environmental Prize)-এর ঐতিহাসিক নজির কী?
✔ সঠিক উত্তর: (A) ইতিহাসের প্রথমবার ৬টি মহাদেশীয় অঞ্চলের সব বিজয়ীই নারী
বিস্তারিত ব্যাখ্যা: পরিবেশ রক্ষায় অভূতপূর্ব অবদানের জন্য ২০২৬ সালে বিশ্বের ৬টি ভৌগোলিক অঞ্চলের প্রত্যেকটিতে এককভাবে নারীরা বিজয়ী হয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।
প্রশ্ন ৪৩: প্রতি বছর কোন তারিখে ‘বিশ্ব বসুন্ধরা দিবস’ (World Earth Day) পালিত হয়?
✔ সঠিক উত্তর: (A) ২২ এপ্রিল
বিস্তারিত ব্যাখ্যা: পৃথিবী ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার অঙ্গীকারে ২২শে এপ্রিল এই দিবস উদযাপিত হয়। ২০২৬ থিম: “Our Power, Our Planet”।
প্রশ্ন ৪৪: উত্তরপ্রদেশের কোন নতুন স্থানটি সম্প্রতি ভারতের ৯৯তম রামসার সাইট (Ramsar Site) হিসেবে স্বীকৃতি পেয়েছে?
✔ সঠিক উত্তর: (A) শেখা ঝিল পাখি অভয়ারণ্য
বিস্তারিত ব্যাখ্যা: উত্তরপ্রদেশের আলিগড়ে অবস্থিত শেখা ঝিল পাখি অভয়ারণ্য ভারতের ৯৯তম রামসার জলাভূমি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
প্রশ্ন ৪৫: ইউনেস্কো দ্বারা আন্তর্জাতিক স্তরে ‘বিশ্ব বই ও কপিরাইট দিবস’ (World Book and Copyright Day) কবে পালন করা হয়?
✔ সঠিক উত্তর: (A) ২৩ এপ্রিল
বিস্তারিত ব্যাখ্যা: সাহিত্য চর্চা, কপিরাইট সচেতনতা এবং বই পড়ার অভ্যাস বাড়াতে ইউনেস্কো প্রতি বছর ২৩শে এপ্রিল এই দিনটি উদযাপন করে।
প্রশ্ন ৪৬: ভারতে সংবিধান মেনে ‘জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস’ (National Panchayati Raj Day) কবে উদযাপন করা হয়?
✔ সঠিক উত্তর: (A) ২৪ এপ্রিল
বিস্তারিত ব্যাখ্যা: ১৯৯৩ সালের ২৪শে এপ্রিল ভারতের সংবিধানের ৭৩তম সংশোধনী আইন কার্যকর হয়েছিল। তাই প্রতি বছর ২৪শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয়।
প্রশ্ন ৪৭: ২০২৬ সালের ১লা সেপ্টেম্বর থেকে বিশ্বখ্যাত অ্যাপল (Apple) কোম্পানির নতুন সিইও (CEO) কে হতে চলেছেন?
✔ সঠিক উত্তর: (A) জন টার্নাস
বিস্তারিত ব্যাখ্যা: দীর্ঘদিনের প্রধান নির্বাহী টিম কুকের পর অ্যাপল টেকনোলজি প্রধান জন টার্নাস ১লা সেপ্টেম্বর থেকে দায়িত্ব নিবেন।
প্রশ্ন ৪৮: প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ (World Malaria Day) পালিত হয়?
✔ সঠিক উত্তর: (A) ২৫ এপ্রিল
বিস্তারিত ব্যাখ্যা: ম্যালেরিয়া রোগ প্রতিরোধ ও বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টিতে ২৫শে এপ্রিল পালিত হয়। ২০২৬ সালের থিম: “Driven to End Malaria: Now We Can, Now We Must”।
প্রশ্ন ৪৯: প্রযুক্তি শিল্প সংস্থা ন্যাসকম (NASSCOM)-এর নতুন চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
✔ সঠিক উত্তর: (A) শ্রীকান্ত ভেলামাকান্নি
বিস্তারিত ব্যাখ্যা: ভারতের আইটি খাতের প্রধান বাণিজ্যিক নিয়ন্ত্রক সংস্থা NASSCOM-এর নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করলেন শ্রীকান্ত ভেলামাকান্নি।
প্রশ্ন ৫০: ইরান যুদ্ধ ও আন্তর্জাতিক অপরিশোধিত তেল সংকটের কারণে কোন দেশটি ওপেকের (OPEC & OPEC+) জোট থেকে বেরিয়ে এসেছে?
✔ সঠিক উত্তর: (A) সংযুক্ত আরব আমিরাত (UAE)
বিস্তারিত ব্যাখ্যা: ১৯৬০ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা OPEC (Organization of the Petroleum Exporting Countries)-এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া-তে অবস্থিত। নীতিগত কারণে আরব আমিরশাহীর UAE এই তেল রপ্তানিকারক জোট ত্যাগ করে।
🔔 WBPSC Miscellaneous, Clerkship, Food SI সহ সমস্ত পরীক্ষার ফ্রি মক টেস্ট, প্র্যাকটিস সেট এবং চাকরির আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট birbhumcareer.in।