বীরভূম জেলার সিউড়ি ও বোলপুর অঞ্চলের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ! খ্যাতনামা চিকিৎসা প্রতিষ্ঠান গৌরী দেবী হসপিটালস (GIMSH) তাদের সিউড়ি, বোলপুর, গুসকরা ও গলসি অঞ্চলের জন্য মার্কেটিং এক্সিকিউটিভ এবং দুর্গাপুর মেইন ক্যাম্পাসের জন্য নার্সিং ও টেকনিক্যাল পদে সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ইমেলের মাধ্যমে তাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।
Gouri Devi Hospital Recruitment 2026 Overvie:
| Subject | Overview |
| সংস্থার নাম (Organization) | গৌরী দেবী হসপিটালস / GIMSH |
| পদের নাম (Post Name) | মার্কেটিং এক্সিকিউটিভ, নার্স, টেকনিশিয়ান, অফিস এক্সিকিউটিভ ইত্যাদি |
| মোট শূন্যপদ (Total Vacancy) | একাধিক (নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি) |
| কর্মস্থল (Job Location) | সিউড়ি, বোলপুর, গুসকরা, গলসি ও দুর্গাপুর |
| শিক্ষাগত যোগ্যতা (Qualification) | যেকোনো বিষয়ে স্নাতক / সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি |
| বয়সসীমা (Age Limit) | সংস্থার নিয়ম অনুযায়ী |
| বেতন (Salary) | পদ ও যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে |
| আবেদনের মাধ্যম (Apply Mode) | সরাসরি ইমেলের মাধ্যমে (Direct Email) |
| আবেদনের শেষ তারিখ (Last Date) | দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে |
পদভিত্তিক যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মস্থলের বিবরণ
গৌরী দেবী হসপিটালের বিভিন্ন পদের প্রয়োজনীয় তথ্য নিচে টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো:
১. বীরভূম ও সংলগ্ন অঞ্চলের পদ (Suri, Bolpur, Guskara, Galsi:
| পদের নাম | কর্মস্থল | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা |
| মার্কেটিং এক্সিকিউটিভ (Marketing Executive) | সিউড়ি, বোলপুর, গুসকরা ও গলসি | যেকোনো বিষয়ে স্নাতক (Graduate) | • Healthcare Marketing অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। • ভালো communication এর দক্ষতা থাকতে হবে। • সংশ্লিষ্ট এলাকায় ঘুরে কাজ করার মানসিকতা থাকতে হবে। |
২. দুর্গাপুর রাজবাঁধ মেইন ক্যাম্পাসের পদসমূহ:
(বিঃদ্রঃ- বহিরাগত প্রার্থীদের জন্য ক্যাম্পাসে আবাসনের সুযোগ রয়েছে)
| বিভাগের নাম | পদের নাম | প্রয়োজনীয় যোগ্যতা |
| ক্লিনিক্যাল ও টেকনিক্যাল পদ | স্টাফ নার্স (Staff Nurse), ICU টেকনিশিয়ান, ECG টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, OT টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান | সংশ্লিষ্ট বিষয়ে নার্সিং বা প্যারামেডিকেল ডিগ্রি/ডিপ্লোমা |
| অফিস ও অপারেশনাল পদ | অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, IT এক্সিকিউটিভ, ফ্রন্ট অফিস / ফ্লোর এক্সিকিউটিভ , হোস্টেল ওয়ার্ডেন | পদ অনুযায়ী প্রয়োজনীয় স্নাতক বা কম্পিউটার/টেকনিক্যাল যোগ্যতা |
নির্বাচন পদ্ধতি (Selection Process):
- আবেদনপত্র বাছাই (Shortlisting): ইমেলের মাধ্যমে প্রাপ্ত বায়োডাটা বা সিভি (CV) পর্যালোচনা করে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
- সাক্ষাৎকার (Direct Interview): শর্টলিস্ট করা প্রার্থীদের ইমেল বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারভিউয়ের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন জানুন (How to Apply Step-by-Step):
- Step-1: আপনার একটি আপডেট করা সি.ভি(CV) বা বায়োডাটা (PDF ফরম্যাটে) তৈরি রাখুন।
- Step-2: আপনার ইমেল অ্যাকাউন্ট থেকে নিচে দেওয়া অফিশিয়াল ইমেল আইডিতে বায়োডাটা পাঠাতে হবে:👉 hrgimsh@rahul.ac.in অথবা hr@gimsh.in
- Step-3: ইমেল পাঠানোর সময় Subject ঘরে অবশ্যই পদের নাম এবং আপনার লোকেশন উল্লেখ করবেন।(উদাহরণ: Application for Marketing Executive – Suri অথবা Application for Marketing Executive – Bolpur)
- Step-4: ইমেলের সাথে বায়োডাটা অ্যাটাচ করে সঠিক ইনফরমেশন গুলি মিলিয়ে ইমেলটি পাঠিয়ে দিন।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links):
অফিসিয়াল ইমেল আইডি: hrgimsh@rahul.ac.in / hrgdhri@rahul.ac.in
Official Contact Number: 8348691541 / 8348693008.
অফিসিয়াল ওয়েবসাইট: এখানে ক্লিক করুন
⚠️ জরুরি সতর্কতা (Recruitment Disclaimer):
গৌরী দেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল (GIMSH) কোনো প্রকার নিয়োগের জন্য আর্থিক লেনদেন বা ফি গ্রহণ করে না। তাই কোনো তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে আর্থিক লেনদেন করবেন না। ‘Birbhum Career’ কেবল একটি সচেতনতামূলক তথ্য প্রদানকারী মঞ্চ।