PMBI Recruitment 2026: ফার্মাসিউটিক্যাল্স অ্যান্ড মেডিক্যাল ডিভাইস ডিপার্টমেন্টে ১৭৮টি পদে কর্মী নিয়োগ! জানুন বিস্তারিত

কেন্দ্রীয় সরকারের কেমিক্যালস ও ফার্টিলাইজার্স মন্ত্রকের অধীনস্থ ফার্মাসিউটিক্যাল্স অ্যান্ড মেডিক্যাল ডিভাইস বিউরো অব ইন্ডিয়া (PMBI)-র তরফ থেকে ২০২৬ সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি (Advt No. 02/2026) প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেলস, কোয়ালিটি, আইটি, ফাইন্যান্স, লজিস্টিকস ও লজিক্যাল ডিপার্টমেন্টে জেনারেল ম্যানেজার, ম্যানেজার, এক্সিকিউটিভ ও ফার্মাসিস্ট সহ মোট ১৭৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

​ যেসব যোগ্য প্রার্থীরা কেন্দ্রীয় সংস্থায় কাজ করতে আগ্রহী, তারা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫:০০ টার মধ্যে অফলাইনের মাধ্যমে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। নিচে সম্পূর্ণ নিয়োগ নির্দেশিকা সহজ বাংলায় দেওয়া হলো:

নীচে দেওয়া টেবিলের ডেটা দেখতে অসুবিধা হলে মোবাইল স্ক্রিন এর উপরে ডানদিকে three dot এ ক্লিক করে 'Desktop Site' সিলেক্ট করে দেখুন।

PMBI Recruitment 2026 Overview নীচের টেবিলে দেওয়া হলো:

TopicOverview
সংস্থার নাম (Organization) Pharmaceuticals & Medical Devices Bureau of India (PMBI)
বিজ্ঞপ্তি নম্বর (Advt No.)02/2026 (প্রকাশের তারিখ: 03/09/2026)
পদের নাম (Post Name)ফার্মাসিস্ট, এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার ইত্যাদি
মোট শূন্যপদ (Total Vacancies)১৭৮টি
শিক্ষাগত যোগ্যতা (Qualification)পদ অনুযায়ী গ্র্যাজুয়েট / B.Pharma / M.Pharma / B.Sc / B.Com / B.Tech / MCA / LL.B / Mass Comm
বয়সসীমা (Age Limit)সর্বোচ্চ ২৮ বছর থেকে ৫৫ বছর (পদ অনুযায়ী ভিন্ন)
মাসিক বেতন (Salary Scale)₹৩২,৫০০/- থেকে ₹১,৫৮,০০০/- (অন্যান্য ভাতা সহ)
আবেদনের মাধ্যম (Apply Mode)অফলাইন (স্পিড পোস্ট / কুরিয়ারের মাধ্যমে)
আবেদন ফি (Application Fee)₹১০০/- (কেবলমাত্র Demand Draft-এর মাধ্যমে)
আবেদনের শেষ তারিখ (Last Date)২৪ সেপ্টেম্বর ২০২৬ (বিকেল ৫:০০ টা)

পদভিত্তিক শূন্যপদ, যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতনের তালিকা​

PMBI-তে বিভিন্ন বিভাগের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বেতন নীচের টেবিলে দেওয়া হলো:

১. Sales & Marketing Department
পদের নামশূন্যপদের
সংখ্যা
শিক্ষাগত যোগ্যতাপ্রয়োজনীয় অভিজ্ঞতাবয়সসীমামাসিক বেতন
General Manager01B.Pharm / B.Sc (Medicinal/Pharma Chem)18 বছর (Pharma Sales)55 বছর ₹1,58,000 + ভাতা
Dy. General Manager02B.Pharm / B.Sc (Medicinal/Pharma Chem)15 বছর (Pharma Sales)50 বছর ₹1,13,000 + ভাতা
Deputy Manager01B.Pharm (M.Pharm অগ্রাধিকার)07 বছর (Pharma Sales)35 বছর ₹67,000 + ভাতা
Assistant Manager05যেকোনো বিষয়ে স্নাতক (MBA অগ্রাধিকার)05 বছর33 বছর ₹53,000 + ভাতা
Senior Executive02যেকোনো বিষয়ে স্নাতক03 বছর30 বছর ₹38,000 + ভাতা
Senior Marketing Officer15B.Pharm / B.Sc (Biotech/Pharma Chem)01 বছর30 বছর ₹38,000 + ভাতা
Senior Pharmacist06B.Pharm (M.Pharm অগ্রাধিকার)03 বছর30 বছর ₹32,500 + ভাতা
Marketing Officer30B.Pharm / B.Sc (Biotech/Pharma Chem)01 বছর28 বছর ₹32,500 + ভাতা
Pharmacist06B.Pharm (M.Pharm অগ্রাধিকার)01 বছর28 বছর ₹32,500 + ভাতা
২. Quality Department:
পদের নামশূন্যপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতাপ্রয়োজনীয় অভিজ্ঞতাবয়সসীমামাসিক বেতন
General Manager01M.Pharm (Pharma Quality Assurance)18 বছর (QA/QC/GMP)55 বছর ₹1 58,000 + ভাতা
Dy. General Manager01M.Pharm (Pharma Quality Assurance)15 বছর (QA/QC/GMP)50 বছর ₹1,13,000 + ভাতা
Manager03B.Pharm (Quality Assurance)10 বছর (QA/QC/GMP)40 বছর ₹90,000 + ভাতা
Assistant Manager09B.Pharm (Quality Assurance)05 বছর33 বছর ₹53,000 + ভাতা
Senior Executive35B.Pharm (M.Pharm অগ্রাধিকার)03 বছর30 বছর ₹38,000 + ভাতা
৩. Procurement & Pasu Aushadhi:
পদের নামশূন্যপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতাপ্রয়োজনীয় অভিজ্ঞতাবয়সসীমামাসিক বেতন
General Manager01M.Pharm18 বছর (Pharma Purchase)55 বছর ₹1,58,000 + ভাতা
Manager (Pasu Aushadhi)01BVSc & AH10 বছর (Veterinary)40 বছর ₹90,000 + ভাতা
Assistant Manager03B.Pharm05 বছর33 বছর ₹53,000 + ভাতা
Senior Executive04B.Pharm03 বছর30 বছর ₹38,000 + ভাতা
৪. Finance, Accounts, IT & Other Departments:
পদের নামশূন্যপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতাপ্রয়োজনীয় অভিজ্ঞতাবয়সসীমামাসিক বেতন
Dy. General Manager (F&A)01B.Com / M.Com (CA/CMA অগ্রাধিকার)15 বছর 50 বছর ₹1,13,000 + ভাতা
Executive (Finance & Accounts)07B.Com01 বছর 28 boch₹32,500 + ভাতা
Executive (IT & MIS)01BCA / B.Tech / B.Sc (Computer Science)01 বছর 28 বছর ₹32,500 + ভাতা
Senior Executive (Legal)02LL.B (LL.M অগ্রাধিকার)03 বছর 30 বছর ₹38,000 + ভাতা
Senior Executive (Media)01Graduation in Mass Communication03 বছর 30 বছর ₹38,000 + ভাতা

নির্বাচন পদ্ধতি (Selection Process):

  • ​১. আবেদনপত্র যাচাই (Screening): জমা পড়া অফলাইন আবেদনপত্র ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক শর্টলিস্টিং করা হবে।
  • ২. লিখিত পরীক্ষা (Written Exam) / স্কিল টেস্ট: বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের তারিখ ইমেলের মাধ্যমে জানানো হবে।
  • ৩. ব্যক্তিগত ইন্টারভিউ (Personal Interview): চূড়ান্ত নির্বাচনের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।​

কীভাবে আবেদন করবেন? (How to Apply, Step-by-Step):

  • ​Step-1: সর্বপ্রথমে PMBI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিশিয়াল নোটিফিকেশন (Advt No. 02/2026) এবং নির্দিষ্ট আবেদনের ফর্মটি ডাউনলোড করুন।​
  • Step-2: ফর্মটি পরিষ্কারভাবে স্বহস্তে বা টাইপ করে পূরণ করুন।​
  • Step-3: ফর্মে আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগান এবং প্রয়োজনীয় জায়গায় স্বাক্ষর করুন।​
  • Step-4: আবেদনের ফি হিসেবে ₹১০০/- টাকার ডিমান্ড ড্রাফট (DD) তৈরি করুন। ড্রাফটটি “Pharmaceuticals & Medical Devices Bureau of India (PMBI)”-এর অনুকূলে হতে হবে।​
  • Step-5: পূরণ করা ফর্মের সাথে আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং ড্রাফটের আসল কপি যুক্ত করুন।​
  • Step-6: একটি বন্ধ খামের ওপর স্পটভাবে লিখুন: “Application for the post of [পদের নাম] (Advt. No. 02/2026)”।​
  • Step-7: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫:০০ টার মধ্যে রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন:

​আবেদন পাঠানোর ঠিকানা:👇👇

CEO, PMBI,

World Trade Centre, 8th Floor, Tower 1,

Nauroji Nagar, New Delhi – 110029

গুরুত্বপূর্ণ লিংক সেকশন (Important Links)​:

অফিসিয়াল ওয়েবসাইট: www.pmbi.co.in​

অফিসিয়াল নোটিস ও ফর্ম ডাউনলোড (PDF): PDF ডাউনলোড করুন

Leave a Comment